শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মাজারের খিচুড়ি নিয়ে বাগবিতণ্ডা, কিল-ঘুসিতে চিকিৎসক নিহত

আহসান হাবীব শেখ,সুন্দরগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধায় মাজারের ওরস শরিফ এর মাহফিলের পোড়া খিচুড়ি দেওয়ার অভিযোগে বাগবিতণ্ডায় প্রতিপক্ষের কিল-ঘুসিতে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর মাজারের শখের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজারের মাজার থেকে মাহফিলের খিচুড়ি নিহত আহমেদ আলীকে দেন ওই এলাকার খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তার ভাই মনু মিয়া। বুধবার সকালে আহাদ আলী তার হোমিও ওষুধের দোকানের সামনে রেনু ও মনুকে দেখতে পান। এসময় আহমেদ আলী তাকে খাওয়ার অযোগ্য পোড়া খিচুড়ি দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রেনু ও মনুর এলোপাথাড়ি ঘুসিতে আহমেদ আলী তার ওষুধের দোকানের সামনেই লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে রেনু ও মনু পালিয়ে যান। স্থানীয়রা আহমেদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page