শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নওগাঁয় ছিনতাইকারি চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফজলুল করিম সবুজ ,নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় ছিনতাইকারি চক্রের সদস্য ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ নেতৃত্বে নওগাঁ থানা ওসি,নওগাঁ ডিবির ওসি, এএসপি সার্কেল আদম দিঘি, আদম দিঘি ওসি, বগুড়া জেলা ডিবির ওসি এর যৌথ অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টাঙ্গাইল জেলার কালীহাতী থানার মাইস্তা গ্রামের মৃ/ত নূরুল ইসলাম সরকার ছেলে ফজলে রাব্বী তার স্ত্রী নওগাঁ জেলার আত্রাই উপজেলার উত্তর বিল গ্রামের আবুল কালাম আজাদ এর মেয়ে পলি খাতূ্ন গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পঞ্চগড় এক্সপ্রেস এ করে ঢাকা থেকে তার শ্বশুর বাড়ি আত্রাই এর উদ্দেশ্যে রওনা দেয় এবং আনুমানিক রাত ৫ টার দিকে সান্তাহার স্টেশন এ পৌঁছে তাদের ট্রেনটি।পরবর্তীতে সান্তাহার স্টেশন থেকে বান্দায়খাড়া এর উদ্দেশ্যে একটি সিএনজি ভাড়া করে তিনি তার স্ত্রী, বড় বোন, বোনের বাচ্চা ও ননদসহ রওনা দেন। সান্তাহার স্টেশন এর অত্যন্ত নিকট আম্মাজান হোটেলের কাছে তাদের সিএনজি পৌছা মাত্র ৩ জন লোক লাইট দিয়ে তাদের সিএনজি এর গতিরোধ করে। সিএনজি থামলে তারা যাত্রীদের কাছে থাকা ব্যাগ,ফোন এবং মালামাল নেওয়ার চেষ্টা করে। এ সময় ফজলে রাব্বি এবং তার স্ত্রী বাঁধা দেওয়ায় চেষ্টা করলে যাত্রী এবং তার স্ত্রীকে গুরুতরভাবে আহত করে তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে তারা চলে যায়। ব্যাগে ২ টি মোবাইল ও স্বর্ণের কিছু মালামাল ছিল।
এঘটনায় নওগাঁ থানার একটি মামলা হয় এবং সাথে পুলিশ সুপার জনাব মোহাম্মাদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে যৌথ অভিযান পরিচালনা মাধ্যমে সন্দেহ জনক ছিনতাইকারি চক্রের সদস্য রাব্বি ইসলাম জিসান (৩০) মেহেদী ওরফে পাপ্পু (২৮) গ্রেফতার করা হয়। জিসান এর নিকট হতে স্বর্ণালন্কার এর কিছু অংশ উদ্ধার হয়।যদিও তারা পুলিশের নিকট বর্ণিত ছিনতাই স্বীকার করে নাই। তবে সান্তাহার রেল জংশন এলাকায় বিভিন্ন ছিনতাই কর্মকান্ডের সাথে তারা সংযুক্ত। ঘটনার সময় যাত্রীবহনকৃত সিএনজিটি জব্দ করা হয়েছে এবং বগুড়ার আদমদিঘী থানার চালক মতিউর রহমান (৪৩) আচরণ সন্দেহ জনক হওয়ায় তাকে ও আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রকৃয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page