মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)র মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯/১২/২০২৫ইং তারিখে ফজরের নামাজ শেষে কাশিমপুর আইএবির থানা কার্যালয়ে এই আয়োজন করা হয়।
উক্ত মাসিক বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমপুর আইএবির থানা সভাপতি হাফেজ মাওলানা রইসুল ইসলাম হেলালী । তাঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত মাসিক বৈঠকের সঞ্চালনা করেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া হোসাইন।
মাসিক বৈঠকের আলোচনায় উপস্থিত ছিলেন অত্র থানার কমিটির সদস্যবৃন্দ এবং থানার অন্তর্গত আইএবির ওয়ার্ড সদস্যগণ এবং অন্যান্য সাধারণ সদস্যগণ অংশ গ্রহণ করেন।
মাসিক বৈঠকের এক বক্তব্যের আলোচনায় তারা তাদের আইএবির সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের নিয়মিত আয়োজনের ফলস্বরূপ আমরা আজ এত দূর আসতে পেরেছি । দেশ এবং সমাজের কল্যাণে সর্বদা এভাবেই আত্মনিয়োগ করবো।
সঠিক, হক এবং ইনসাভভিত্তিক, চাঁদাবাজি-সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়ার জন্য সঠিক নেতা নির্বাচনে দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
জুলাই আন্দোলনের পথিকৃৎ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের আমরণ সৈনিক ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেতারা।
স্বৈরাচার বিরোধী এবং ভারতের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
আসন্ন নির্বাচনের জন্য সদা জাগ্রত ও প্রস্তুত থাকতে হবে । জনগণের কল্যাণে এবং কাশিমপুর থানা এলাকার আমাদের গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে আলোকপাত করতে হবে।
ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। হাদীর মতো বীর সৈনিক হিসেবে তৈরি করতে হবে।
পরিশেষে তারা হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত মাধ্যমে আলোচনা শেষ করা হয়।