মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি :
ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন ওসমান হাদী।
তর এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উত্তাল বিক্ষোভে ফেটে উঠেছে ঢাকাসহ সারাদেশের ছাত্র-জনতা সহ বিভিন্ন শ্রেণীবিভাগ মানুষ।
সারাদেশ যখন উত্তাল হয়ে উঠেছে তখন কাশিমপুরেও থেমে নেই ছাত্র জনতা।
আজ ২৯শে ডিসেম্বর রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর কাশিমপুরে ছাত্র-জনতা সহ সাধারণ তৌহিদী মানুষও বিক্ষোভে অংশ নেয়।
কোরিয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগানে স্লোগানে কাশিমপুর থেকে সীতার মোর হয়ে হাতিমারা রোড দিয়ে লালদিঘি পর্যন্ত বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তব্যে তারা বলেন ভারত যেভাবে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে , এগুলো প্রতিহত না করলে কোনো ভাবেই দেশের মানুষ ভালো থাকতে পারে না। সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলায় আজকে তাকেও তারা শেষ করে দিয়েছে। আমরা এর বিচার দাবি করছি এবং ভারতের সাথে সকল সম্পর্ক এবং তাদের ব্যবসা কেন্দ্রিক বিভিন্ন পণ্য বয়কট করতে হবে।
ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। স্বৈরাচারী দোসরদের ভারত জায়গা করে দিয়েছে । ভারতকে অবশ্যই খুনিদের ফেরত দিতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। “আমার ভাই মরলো কেন ,ভারত তুই জবাব দে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ইনকিলাব জিন্দাবাদ। স্বৈরাচারীদের দালালেরা, হুঁশিয়ার সাবধান। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভ থেকে তারা বার্তা দিয়ে বলেন, স্বৈরাচারী খুনিসহ শহীদ হাদির খুনিদের ফিরিয়ে এনে অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে।
জুলাই আন্দোলনের আমৃত্যু সৈনিক শহীদ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমার ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না । আমরা আহ্বান জানাতে চাই, সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা নাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো। বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন।