শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

কবরস্থান থেকে সরানো হলো উৎসুক জনতা, ব্যারিকেডে বন্ধ যানচলাচল

শহীদ ওসমান হাদির দাফন ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কবরস্থান এলাকা থেকে উৎসুক জনতাকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে সকাল থেকেই কবরস্থান ও আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হলেও দুপুর দেড়টার পর সবাইকে সুশৃঙ্খলভাবে সেখান থেকে সরে যেতে বলা হয়। সেইসাথে ব্যারিকেড বসিয়ে শাহবাগ থেকে টিএসসি চত্বর পর্যন্ত যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
সবমিলিয়ে কবরস্থান ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় পুরো এলাকা কার্যত নিয়ন্ত্রিত জোনে পরিণত হয়েছে।

আজ (শনিবার) সকাল থেকেই টিএসসি থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে সাধারণ যানবাহন ও পথচারীদের।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, জানাজা ও দাফনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও মাঠে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page