গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে জমি থেকে আমন ধান তোলা শেষ হতেই আবাদি জমির মাটি বিক্রির ধুম পড়েছে।
মাটি ব্যবসায়ীরা সহজ, সরল, অসচেতন কৃষকদের ভুল বুঝিয়ে জমির উপরের অংশ কম দামে কিনে ইটভাটা ও বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করছে। জমির উর্বর অংশই কেটে নেয়ায় ক্ষতি হচ্ছে কৃষক ও কৃষির।
মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রলি দিয়ে বানানো অবৈধ যানের চলাচলে ধসে যাচ্ছে গ্রামীণ কাঁচা সড়ক। ব্যাহত হচ্ছে যাতায়াত। ধ্বসে যাওয়া রাস্তায় সৃষ্ট ধুলায় দূষিত হচ্ছে পরিবেশ। সড়ক অবকাঠামো ধ্বংস হওয়ায় লস হচ্ছে সরকারের বিপুল অর্থ।