শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বিপিজে’র নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এবং দ্য নিউএজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী লিথো বলেন, সংবাদপত্রের ওপর যেকোনো ধরনের হামলা স্বাধীন মত-প্রকাশের পরিপন্থী। আমরা দুটি পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং একজন সম্পাদককে হেনস্তার নিন্দা জানাই।

তারা বলেন, সমাজে ভিন্নমত থাকবে। মতের ভিন্নতা সমাজে সুস্থ ধারা তৈরি করে। সাংবাদিকতা কোনো অপরাধমূলক কাজ নয়। শরিফ ওসমান হাদির ওপর হামলার দায় দুষ্কৃতকারীদের। তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্র ও সাংবাদিককে লক্ষ্যবস্তু করা অন্যায়।

বিপিজেএ নেতৃবৃ্ন্দ বলেন, দেশে একটি সুস্থধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য যখন নির্বাচন আয়োজনের কাজ চলছে তখন সংবাদপত্র ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। আমরা এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page