শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। গতকাল  তার দাফন সম্পন্নের পর জাতীয় কবির এই সমাধিসৌধ এবং এখানে শায়িত অন্য বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

কবি নজরুলের ইচ্ছানুযায়ী ১৯৭৬ সালে মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয়। এরপর এই স্থান শুধু কবির সমাধি নয়, দেশের কয়েকজন শ্রেষ্ঠ সন্তান ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানায় পরিণত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। এ ছাড়া এখানে সমাহিত হয়েছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার অন্যতম নকশাকার কামরুল হাসান। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মাতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীকেও এখানেই সমাহিত করা হয়েছে।

সর্বশেষ গতকাল শহীদ শরিফ ওসমান হাদিকে এই মর্যাদাপূর্ণ স্থানে সমাহিত করা হলো।
পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এই প্রাঙ্গণে দাফন করা হয়। এর মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী গুরুত্ব পেল নতুন মাত্রা।

রোজ অসংখ্য মানুষ জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন। এখানে এলে তারা জাতীয় কবির পাশাপাশি তারা দেশবরেণ্য অন্য গুণীজনদেরও স্মরণের সুযোগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page