শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

রামু সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কামাল উদ্দিন জয় ,কক্সবাজার প্রতিনিধি:

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাদক পাচার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের রামুতে ৩০ বিজিবির অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্র জানায়, শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু সেক্টরের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইজিবাইক চালক মোঃ সৈয়দ নূর (২২)-কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও, পরবর্তীতে ইজিবাইকের যাত্রীর বসার সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি রামু উপজেলার দারিয়ার দিঘী গ্রামের মোঃ হাবিব উল্লাহর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page