শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের লালদিঘি মাঠে হাদির গায়েবানা জানাজা: কোনো ধরনের উস্কানিতে পা না দেয়ার আহ্বান

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

সারাদেশের মতো দেশের প্রধান চালিকাশক্তি বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর (শনিবার) বিকেল ৪টায় চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম।
জানাজা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান যায়েদ। তিনি তার বক্তব্যে বলেন-কোনো ধরনের উস্কানিতে পা দেয়া যাবে না উল্লেখ করে
সবাইকে সংযত থাকার আহবান জানান।
তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। সুতরাং, কোনো সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নেক্সট টার্গেট করতে চায় এবং বাংলাদেশকে বাইরে ঠেলে দিতে চায় তাহলে বাংলাদেশের জনগণ তা কখনো মেনে নেবে না।আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আর সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ক্রমেই কোনো ধরনের উস্কানিতে পা দেয়া যাবে না।’
তিনি বলেন, ‘আজকের এই জানাজা থেকে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিলো ইনসাফের পক্ষে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিলো ইনকিলাবের পক্ষে। আমরা বলতে চাই- আমাদের এই লড়াই ইনসাফের লড়াই, ইনকিলাবের লড়াই। আমাদের হাদি ভাইয়ের যে দাবি রয়েছে, শহীদ হাদি ভাইয়ের আদর্শকে ধারণ করে আমরা সরকারের কাছে সেই দাবি গুলো উত্থাপন করবো।’
এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক এবং ইবনে ওমর যায়েদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লিরা এ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম মহানগরীর সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page