এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ৩ অস্ত্রধারী সন্ত্রাসী বড়ো ধরনের অঘটন ঘটানোর মানসে অস্ত্র সমতো অবস্থান করছে জানতে পেরে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে।
এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া রতাবস্থায় মীরসরাই থানার সামনে ৩ জনের মধ্যে ১ জনকে ধরে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে ২২ ডিসেম্বর (সোমবার) দুপুরের দিকে মীরসরাই থানার সামনে।
অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে ধাওয়া করে ১ জনকে মীরসরাই ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের হাতে তুলে দেয়ার মতো এমন বিরোচিত ঘটনায় পুরো মীরসরাই ব্যাপী প্রশংসায় ভাসছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত ওই অস্ত্রধারী সন্ত্রাসীর পরিচয় জানা যায়নি।