মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে ৮ সমমনা দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর রোজ সোমবার রাত ৮ টায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর-১ আসন আওতাধীন কাশিমপুর থানা শাখা”র উদ্যোগে হাতিমাড়া থানা আইএবি কার্যালয়ে সমমনা আট দলের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উক্ত ৮ সমমনা দলের প্রতিনিধিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার সিকদার ।
ইসলামি আন্দোলন বাংলাদেশ কাশিমপুর থানা শাখার সভাপতি -হাফেজ মাওলানা শেখ রইসুল ইসলাম হেলালী ।
বাংলাদেশ জামাতে ইসলামের সভাপতি -মাওলানা ফরহাদুল হুসাইন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি -মাওলানা কামরুল হাসান। প্রমূখ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাদের প্রত্যাশা এবারের নির্বাচনে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত প্রতিনিধি হিসেবে জয় নিশ্চিত করা।