শ্রাবণ আহমেদ,এর রিপোর্ট:
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে হাজী টাওয়ারের ওই কক্ষে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “৭টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। ছয়তলার ওই কক্ষটিতে তৈরি ব্যাগ ফিনিশিং দেওয়া হতো।আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় লোকজন বলছেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে; তবে তদন্ত না করে কিছু বলা যাবে না।”
তিনি বলেন, “বাণিজ্যিক ও আবাসিক তলা থেকে সবাইকে নামিয়ে আনা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ঘটনাস্থলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি, সিদ্দিকবাজারের পাঁচটি, সূত্রাপুরের দুটিসহ মোট ৯টি ইউনিট গেলেও ৫টি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা নজমুজ্জামান।