শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে মনোনয়নপত্র তুললেন স্বতন্ত্র প্রার্থী আরেফিন আজিজ সরদার সিন্টু

আহসান হাবীব শেখ, সুন্দরগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আরেফিন আজিজ সরদার সিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আরেফিন আজিজ সরদারের প্রতিনিধি দল তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন, মোঃ জামিউল ইসলাম জমু সাবেক কাউন্সিলর বর্তমান যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ পৌর বিএনপি,মোঃ মোস্তাক আহমেদ যুগ্ন আহবায়ক পৌর বিএনপি,মোঃ মাইদুল ইসলাম বাবু পৌর বিএনপি সদস্য, মোঃ মোশারফ হোসেন সিনিয়র যুগ্ম-আহবায়ক বিএনপি দহবন্দ ইউনিয়ন শাখা,মোঃ মাহমুদুল হাসান সিদ্দিকী মুসা ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া মঞ্চ গাইবান্ধা,মোহাম্মদ দুলাল সরদার যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুন্দরগঞ্জ উপজেলা,মোঃ আরমান সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডি ডব্লিউ ডিগ্রী সরকারি কলেজ শাখা, সুন্দরগঞ্জ , গাইবান্ধা,মোঃ আনোয়ার হোসেন। যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি , দহবন্দ ইউনিয়ন শাখা সুন্দরগঞ্জ।

সাবেক মেম্বার ৯ নং ওয়ার্ড,মোঃ রাশেদুল ইসলাম বিপুল সভাপতি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা,মোঃ মোস্তাইন বিল্লাহ আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল সুন্দরগঞ্জ উপজেলা শাখা, মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা।

এ সময় আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার আমাকে ভোট দিবেন ।’

তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা সুন্দরগঞ্জকে মডেল সুন্দরগঞ্জে দেখতে চায় , গণতন্ত্র পূর্ন উদ্ধারে বিএনপি সব সময়ে কাজ করে যাচ্ছে । সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তেই আমরা বদ্ধপরিকর ।’ আমি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছি আমাকে যদি ২৯ গাইবান্ধা -১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির হাই কমান্ড থেকে নির্বাচন করতে বলে আমি করবো এবং অন্যকে দেয় তাহলে আমি তাদের সাথে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page