শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে দাদী-নাতনীর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বসতঘরে আগুনে পুড়ে দাদী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর।

২৪ ডিসেম্বর (বুধবার) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত দু’জন হলেন- ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৪) ও তার নাতনী মোঃ সুমনের শিশুকন্যা জান্নাত আরা (৬)।
এছাড়া অগ্নিকান্ডে মোঃ কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষ বিশিষ্ট বিভিন্ন পরিমাপের ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত: ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এর মধ্যে একটি বসতঘরে আটকা পড়ে দাদী রুমি আক্তার ও নাতনী জান্নাত আগুনে পুড়ে মারা যায়। ভুক্তভোগীরা “৯৯৯”-এ ফোন দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নের্তৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান।
ক্ষতিগ্রস্তরা দাবী করেন, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দু’জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে ও জানান দেন তিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page