শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ শুরু হচ্ছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

ওই দিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলার মূল আকর্ষণ থাকবে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি।
এবার মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং ব্যবস্থা থাকবে এবং টিকিটের দাম ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।শিশুদের বিনোদনের জন্য থাকবে দুটি শিশুপার্ক।
উল্লেখ্য, নাম পরিবর্তন সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলাটি আগের নামেই (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা) অনুষ্ঠিত হচ্ছে। ২০২২ সাল থেকে মেলাটি পূর্বাচলের বিবিসিএফইসিতে আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page