শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

গুলিস্তানে বহুতল ভবনে আগুন : ছাদের গুদামে যা ছিল

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮তলা ভবনের ছাদে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনটির ছাদে নিত্য প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ মজুদ করা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সন্মেলনে এসব জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপা. ও মেইন.) মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, ভবনটির উপরে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ করে গুদাম তৈরি করা হয়েছিল। আমাদের ধর্মীয় যে উপকরণগুলো দরকার, সেগুলো এখানে মজুদ করা ছিল।
তিন বলেন, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ৫টা ২৮ মিনিটের দিকে সংবাদ পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তী সদরঘাট ফায়ার স্টেশন এর দুইটি ও সিদ্দিক বাজার স্টেশনের ৮টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আমাদের হাই ফাইটার দক্ষতার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
তিন আরও বলেন, মার্কেটের ভেতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল। যেহেতু ছাদে আগুন ছিল সেহেতু আমাদের নিয়ন্ত্রণেও কিছুটা বেগ পেতে হয়েছে।

এক প্রশ্নের জবাবে মো. মামুনুর রশিদ বলেন, উপরে আমরা যতটুকু দেখেছি জায়নামাজ, তসবি, টুপি—এসব মালামাল মজুদ ছিল।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন, যেহেতু ছুটির দিন মার্কেট বন্ধ ছিল। সেহেতু আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে। কেউ হতহত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page