শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সেন্টমার্টিনগামী পর্যটন জাহাজে অগ্নিকাণ্ড

কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটন জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী উঠানোর জন্য জাহাজটি ভিড়ানোর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। যাত্রী বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।

এ বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, যাত্রী ওঠানোর আগেই আগুন লাগায় কোনো যাত্রী হতাহত হননি। ওই জাহাজে থাকা প্রায় ১৮০ জন যাত্রীকে নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page