শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। গতকাল জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, ‘বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।’
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে সরকার তিন সপ্তাহ হয়ে গেলেও ওসমান হাদির হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সেই সরকার পুরোপুরি ভাবেই ব্যর্থ।
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শহীদ হাদির আদর্শ কোনও দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরী হিসেবে আধিপত্যের বিরুদ্ধে এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখবো।
এ সময় আরও বক্তব্য রাখেন তৌফিক ইমরোজ, এসএম শহিদ, আল মামুন প্রমুখ নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page