শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

গাইবান্ধা জেলায় পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি

গাইবান্ধা জেলার পাঁচটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত ভোটার সংখ্যা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিসার। এ সংখ্যা অনুযায়ী জেলার মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষের চেয়ে ২৫ হাজার ৫৩২ জন নারী ভোটার বেশি রয়েছে।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানা হয়।
জেলার আসনভিত্তিক ভোটার তথ্য অনুযায়ী- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ৪ লাখ ১৯ হাজার ১১১ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ২ লাখ ১১ হাজার ৫৩৪ ও হিজড়া ভোটার রয়েছে ৩ জন।

গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ৪ লাখ ১১ হাজার ৪৬০ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৩৭, নারী ২ লাখ ৯ হাজার ৪১২ ও হিজড়া ভোটার ১১ জন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও হিজড়া ভোটার রয়েছে ৯ জন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৬২৮, নারী ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ ও হিজড়া ভোটার ১০ জন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ৩ লাখ ৮৫ হাজার ২৬০ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ২৭৫, নারী ১ লাখ ৯২ হাজার ৯৮২ ও হিজড়া ভোটার রয়েছে ৩ জন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার পর পরই প্রার্থী ও সমর্থকরা প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন। তাদের টার্গেট নারী ও তরুণ ভোটারদের নিয়ে। আর প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে ছুটছেন ভোটারদের দুয়ারে-দুয়ারে। বিশেষ করে নারী ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।

সেইসঙ্গে অবাধ, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page