আহসান হাবীব শেখ,সুন্দরগঞ্জ প্রতিনিধি:
২৯ গাইবান্ধা—১ (সুন্দরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোন্নাফ আলমগীর, সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, ও সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোরশেদ বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদ হাসান প্রামাণিক এবং জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন দেখতে পাবে ইনশাআল্লাহ।”