শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

এভারকেয়ারের সামনের ফুটপাতে বসে মাদরাসা শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোরআন তেলাওয়াত করছেন মাদরাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তারা হাসপাতালের ঠিক উল্টোদিকে ফুটপাতে বসে কোরআন তেলাওয়াত করছেন।

শিক্ষার্থীদের নিয়ে এভারকেয়ারের সামনে এসেছেন তাদরিবুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষক ক্বারি মাওলানা মো. বেলাল হোসেন ও মুফতি আসাদুল্লাহ। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমরা শিক্ষার্থীদের নিয়ে এখানে এসেছি। কোরআন খতম শেষে মোনাজাত করে আমরা চলে যাব।
অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মীরা। এখানে কেউ কেউ অঝড়ে কাঁদছে, কেউবা চোখের পানি মুছছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে মানুষের ভিড় আরও বাড়ছে। রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়েছে। প্রিয় মানুষকে একনজর দেখতে বা তার খবর নিতে সবাই সেখানে জড়ো হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page