শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

এভারকেয়ারের সামনে কাঁদছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। হাসপাতালের সামনে এসে কেউ কেউ অঝোরে কাঁদছেন, কেউবা চোখের পানি মুছছেন। আবার কেউ কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে হাসপাতালের সামনে এসেছেন বিএনপি কর্মী শাফায়েত আহমেদ। তিনি বলেন, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ম্যাডামের মৃত্যুর খবরটা পেয়েছি। এক মুহূর্ত আর ঘরে থাকতে পারিনি, ছুটে এসেছি হাসপাতালের সামনে। আমার মতো যারা নেত্রীকে ভালোবাসে তারা সবাই এখানে ছুটে এসেছে, সবাই কাঁদছে।
রিয়াদুল ইসলাম নামে আরেক বিএনপিকর্মী বলেন, খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তার মৃত্যুর খবরে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমরা এসেছি, কিন্তু তাকে যেহেতু দেখার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছে সবাই। সবার চোখে পানি।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page