শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন  ও টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন ।
তারা দুজনই ‘তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ’ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ এবং নিহতদের মধ্যে সোহাগ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ও বিল্পব হোসেন ওই প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের পার্শে দাঁড়িয়ে ছিল। পরে একই দিক থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page