ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১১ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ১৬ হাজার ৭৮৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
গতকাল সোমবার ও ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রায় ৭ লাখ হতে পারে। দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা ৬ লাখ ছাড়াতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন কম হচ্ছে। তবে প্রবাসী ভোটারের যে পরিমাণ নিবন্ধন হচ্ছে, এতে আমরা খুশি।
তিনি আরো বলেন, প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন।