শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় আবারও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে এই নৌপথে চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে যানবাহনের চালকসহ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি, লঞ্চ সহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল মধ্যরাত থেকে পুনরায় এই নৌপথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়ে। এক পর্যায়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আজ ভোর সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেয়।

এ সময় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকার ৩নম্বর ফেরি ঘাটে কে–টাইপ (মাঝারি) ফেরি বাইগার ও রো রো (বড়) ফেরি শাহ মখদুম, ৪ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ রহুল আমিন ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়।
এ ছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার ৩ নম্বর ঘাটে কে–টাইপ ফেরি ঢাকা, ৪নম্বর ঘাটে রো রো ফেরি খান জাহান আলী এবং ৭ নম্বর ঘাটে রো রো ফেরি কেরামত আলী, ভাষা সৈনিক গোলাম মাওলা এবং ইউটিলিটি (ছোট) ফেরি হাসনা হেনা নোঙর করে থাকতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, টানা এক সপ্তাহ ধরে কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়াসহ নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশা পড়তে থাকায় আজ ভোররাত সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদী পাড়ি দিতে আসা বেশ কিছু গাড়ি উভয় ঘাটে আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page