শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় কোনও ধরনের অনুষ্ঠান বা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক , গাজীপুরের জেলা প্রশাসক , পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
তবে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন-পূর্ব সময়ে উক্ত মাঠে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা-২০২৬’সহ কোনও ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page