শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মানিক মিয়া অ্যাভিনিউতে ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয়েছে শোকাবহ জনসমুদ্রে। বিপুল জনসমাগম সত্ত্বেও ধর্মীয় মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে জানাজা অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের অপারেশন পরিদফতর সূত্রে এ তথ্য জানাে গেছে।

বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাহিনীর বিভিন্ন ইউনিটের মোট ১ হাজার ৫০০ সদস্যকে দায়িত্বপূর্ণ স্থানে মোতায়েন রাখা হয়েছে।

নিরাপত্তা দায়িত্বের আওতায় ৩০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ১ হাজার জন অঙ্গীভূত আনসার এবং ২০০ জন নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জানাজা স্থল, আশপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন, যাতে জনসাধারণ নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করতে পারেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও আবেগঘন এ ধরনের পরিস্থিতিতে আনসার ও টিডিপির দায়িত্বশীল উপস্থিতি জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের জনসমাগমপূর্ণ কর্মসূচিতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page