শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মাদক নির্মূলে কঠোর অষ্টগ্রাম থানা পুলিশ, হিরোইন সহ হাতেনাতে আটক ১

আল-আমিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। আদমপুর ইউনিয়নের টুকারকান্দি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হিরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬ খ্রি.) অষ্টগ্রাম থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৭২ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টুকারকান্দি এলাকায় মাদক কারবার চলার তথ্য পাওয়ার পর পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। মাদক উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অষ্টগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ সফল অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page