শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় ৪০ সেনা নিহত

মিয়ানমারের রাজধানী নেপিদোর দক্ষিণে জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকারের  নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স -এর যোদ্ধাদের ধারাবাহিক হামলায় অন্তত ৪০ জান্তা সেনা নিহত হয়েছে।

প্রতিরোধ বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ।

প্রতিবেদন মতে, প্রথম ধাপের নির্বাচনের দুদিন পর গত মঙ্গলবার  স্থানীয় সময় সকালে নেপিদোর দক্ষিণে বাগো অঞ্চলে সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিমে জান্তার অবস্থান লক্ষ্য করে সমন্বিত আক্রমণ পিডিএফ সদস্যরা।

নির্বাচনের কয়েকদিন আগে রাজধানী নেপিদোর দক্ষিণে অবস্থিত একই এলাকায় আক্রমণ শুরু করে পিডিএফ। তারই ধারাবাহিকতায় এসব হামলা চালানো হয়। প্রথম আক্রমণটি সকাল ৭:৩০ টার দিকে ঘটে। একটি ক্যাম্প লক্ষ্যবস্তু করা হয় যেখানে প্রায় ৪০ জন সরকারি সেনা ছিল। এর মধ্যে দুজন নিহত হয়। কিছু গোলাবারুদও জব্দ করা হয়।

একইদিন আরও দুটি স্থানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারায়। জব্দ করা হয় বিপুল পরিমাণ গোলাবারুদ। দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বলে গণমাধ্যমে জানান বাসিন্দারা। ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।

মিয়ানমারে গত রোববার জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ করা হয়। ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। প্রায় চার বছর পর এই সরকারের নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম ধাপের জাতীয় নির্বাচনে জয় দাবি করেছে জান্তাপন্থি প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তথা ইউএসডিপি। এদিকে ফাঁকা ভোটকেন্দ্রে বন্দুকের ভয়ে নাগরিকরা ভোট দিয়েছেন বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রের জন্য নয় সামরিক শাসনের নতুন মুখ দেখতেই এই নির্বাচনী নাটক করছে জান্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page