আহসান হাবীব শেখ, সুন্দরগঞ্জ প্রতিনিধি:
২৯-গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান–এর মনোনয়নপত্র নিয়ে দেখা দিয়েছে নাটকীয় পরিস্থিতি।
গতকাল দুপুর আনুমানিক ১২টার দিকে তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলেও রাত ৯ টার সময় গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মাসুদুর রশীদ মোল্লা তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রার্থী শিক্ষকতা পেশায় যুক্ত থাকায় প্রাথমিকভাবে তা সরকারি চাকরির শামিল ধরে মনোনয়ন বাতিল করা হয়। তবে অধ্যাপক মাজেদুর রহমান পরিস্কারভাবে জানান, তিনি কোনো সরকারি চাকরিতে নিযুক্ত নন। তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
পরবর্তীতে কাগজপত্র যাচাই ও ব্যাখ্যা গ্রহণের পর তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ ঘটনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চান্ঞ্চল্য সৃষ্টি হয়েছিলো। কেউ করেছে সমালোচনা কেউ চেয়েছিলেন দোয়া। তাঁর সমর্থকদের মাঝে তখন নীরব ভূমিকা চলছিলো তারা সংঘাত এড়ানোর জন্য সকল ব্যাবস্ত করেছিলেন মনোনয়ন বৈধ ঘোষণায় তার সমর্থকরা সন্তোষ প্রকাশ করেছেন।