নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তের তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ নাজিরগোমানী বিওপির টহলদল কর্তৃক , গভীর রাতে চোরাচালান অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৮৬৮/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর নামক স্থানে ০৩ জন চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় উপনীত হলে গোপন সংবাদের ভিত্তিতে ০২টি মোটরসাইকেল, ০২টি বাটন মোবাইলসহ আটক করা হয়। আটককৃত চোরাকারবারী (১) মোঃ আব্দুল জলিল (৪৬), পিতা-মোঃ মতিয়ার রহমান (২) মোঃ মহিদুল ইসলাম (৩০), পিতা-আইজুদ্দীন, (৩) মোঃ আবেদার আলী (৩৩), পিতাঃ মোঃ হামিদুল ইসলাম সকলের ঠিকানা গ্রাম-শ্রীরামপুর, পোস্ট-ইসলামপুর, থানা-পাটগ্রাম ও জেলা-লালমনিরহাট। আটককৃত আসামীগণের বাড়ী সীমান্ত হতে সুদূরে অবস্থিত হলেও তাদের চোরাচালানী কার্যক্রম প্রতিহত করে মালামালসহ আটক করতঃ পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত মালামালের মোট মূল্য-২,৫৪,৫৮০/- টাকা (দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত আশি টাকা)। মাদককে না বলি সুন্দর সুষ্ঠু সমাজ গড়ি, এ স্লোগানে মুখরিত হোক।