শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

জামিনে মুক্ত ,হবিগঞ্জ থানার ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহদী 

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।এসময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে।

বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেয়াসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গও সেসময় তিনি টেনে আনেন। ভিডিওতে তাকে পুলিশ সদস্যদের হুমকি দিতেও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

সিলেটের হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও নানা নাটকীয়তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার  সকাল ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারিক হাকিম আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page