শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ঝিনাইদহে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

ঝিনাইদহের শৈলকূপায় সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার পেরিয়ে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। পরে রবিবার ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page