শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নেত্রকোনায় ২৩০ বছরের প্রাচীন তিন গম্বুজ মসজিদ

প্রাকৃতিক ক্ষয়ক্ষতির দীর্ঘ পথ পেরিয়েও দাঁড়িয়ে আছে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক অনন্য স্থাপত্য স্বরমুশিয়া খাঁ বাড়ি তিন গম্বুজ জামে মসজিদ। ২৩০ বছরের এই প্রাচীন মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের জীবন্ত সাক্ষী।

নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে ১২১৭ হিজরিতে বাংলার বারো ভুঁইয়া সর্দার ঈশা খাঁর পুত্র মুসা খাঁ মসজিদটি নির্মাণ করেন। সে সময়কার স্থাপত্যশৈলী বিবেচনায় এটি ছিল অত্যন্ত টেকসই ও শৈল্পিক।
মসজিদের দেয়ালের পুরুত্ব ৬ থেকে ৮ ফুট, যা সাধারণত রাজপ্রাসাদ বা দুর্গে দেখা যায়। ফলে স্থাপত্যে রাজকীয় দৃঢ়তার পাশাপাশি যুক্ত হয়েছে অতীতের ঐশ্বর্যের ছোঁয়াও।

প্রথমদিকে মসজিদটিতে এক কাতারে ১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। প্রায় তিন দশক আগে স্থানীয়দের উদ্যোগে বারান্দা সম্প্রসারণ করা হলে বর্তমানে সেখানে একসঙ্গে প্রায় ৭০ জন মুসল্লির নামাজ আদায় সম্ভব হচ্ছে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে মেঝেতে নতুন টাইলস বসানোসহ বেশ কিছু সংস্কারও করা হয়েছে, যা মসজিদটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মসজিদটির সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্য হলো এর তিনটি গম্বুজ।

২৩০ বছরের ঐতিহ্য বুকে ধারণ করে থাকা এ মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি গ্রামীণ মুসলিম সংস্কৃতিরও অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসল্লিরা এখানে নামাজ আদায় করছেন এবং অনুভব করছেন আরবের পুরনো ইসলামী স্থাপত্যশৈলীর ছায়া।
মুসা খাঁর বংশধর মোতাহার হোসেন খান জানান, এই মসজিদটি শুধু অতীতের ঐতিহ্য নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি এক অমূল্য ইতিহাসের আলো। স্থানীয়দের উদ্যোগে মসজিদটি সংরক্ষণ ও উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা চলছে, যাতে এটি আরো বহু বছর ইসলামের আলো ছড়িয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page