শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১৩ লাখ ৪ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী রবিবার সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ১৩ লাখ ৪ হাজার ৬৪০ জন।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৫ লাখ ৮২ হাজার ৩২৯ জন বাংলাদেশে অবস্থান করছেন, আর বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত। লিঙ্গভিত্তিক হিসাবে ১১ লাখ ২০ হাজার ৬৫০ জন পুরুষ এবং ১ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন নারী ভোটার এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

দেশে এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তরা ভোট দিতে পারবেন। এর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এক প্রেস ব্রিফিংয়ে সময় বাড়ানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ব্রাজিলসহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page