ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদকে বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে জেলা রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করছেন।
এর আগে শুক্রবার রিটারিং কর্মকর্তা জামায়াত প্রার্থী মাজেদুর রহমান মাজেদ এমপিওভুক্ত কলেজের শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত থাকায় তার প্রার্থিতা অবৈধ হিসেবে ঘোষণা করেন।
জেলা রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, জামায়াত প্রার্থী এমপিওভুক্ত কলেজের শিক্ষকতায় সম্পৃক্ত থাকায় ওনার প্রার্থী অবৈধ ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি শিক্ষকতার পেশার সঙ্গে থেকেও জনপ্রতিনিধি হতে কোনো বাধা নেই। এজন্য মাজেদুর রহমান মাজেদের প্রার্থিতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।