শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

শ্যুটার ফয়সাল-আলমগীরকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে : র‌্যাব ডিজি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে গ্রেপ্তার না করা পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘গত ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয় এবং ব্যবহূত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এই মামলার মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনো পলাতক।
তাঁরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশাবাদী, তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে গেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাঁদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হলে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হবে।
দেশের বাইরে পালালেও আসামিকে ফিরিয়ে আনার অনেক উপায় রয়েছে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page