বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী দুই কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো—আবু সুফিয়ান ও মুহাম্মদ আকিব। এর মধ্যে সুফিয়ান উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। সে ধামাইরহাট হজরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। আকিব একই উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহপাড়া হাজীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। স্থানীয় রাজাভুবন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই কিশোর একই মোটরসাইকেলে করে কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে চারাবটতল এলাকার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর সড়কে ছিটকে পড়ে। এর মধ্যে ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে মুহাম্মদ আকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২টার দিকে আকিবের মৃত্যু হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page