বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রাম বিমানবন্দরে ২১ লাখ টাকার স্বর্ণালংকার আটক

দুবাই থেকে ফেরার পথে কসমেটিকস আনার ঘোষণা দিয়ে বিমানের কার্গোতে ব্যাগেজ পাঠান মো. আবু জাহেদ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁর ফ্লাইট। এ সময় তাঁর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজটি (ইউ-ব্যাগেজ) স্ক্যান করে প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার পায় কাস্টমস। মিথ্যা ঘোষণা দিয়ে আনা এসব অলংকার আটক করা হয়।
কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আসা ওই যাত্রীর ব্যাগেজ স্ক্যানের সময় অলংকারসদৃশ বস্তু দেখা যায়। পরে ব্যাগেজ খুলে একটি ব্র্যাসলেট, একটি চুড়ি ও একটি আংটি পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১২০ গ্রামের বেশি। আনুমানিক মূল্য ২১ লাখ ৫৯ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, ৬০ কেজির বাইরে ব্যাগেজ আনার নিয়ম হলো শুল্ক পরিশোধ করে সেগুলো আনতে হয়। তবে দুবাইফেরত এই যাত্রী কাস্টমসকে কসমেটিকস আনার ঘোষণা দিয়েছিলেন। স্ক্যানিংয়ের সময় সোনার অলংকার ধরা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page