শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নবম পে-স্কেলের সভা আজ, যেসব বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

নানা জটিলতায় নবম জাতীয় পে-স্কেল দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকেই গ্রেড সংখ্যা ও বেতন কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে কমিশন।
বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব আলোচনায় আসতে পারে। এ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে ভিন্নমত রয়েছে।

কমিশনের একাংশের সদস্যদের মত অনুযায়ী, বর্তমানের ২০টি গ্রেড বহাল রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধি করা উচিত।
অন্যদিকে কমিশনের আরেকটি অংশের মতে, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টিতে নামিয়ে আনা প্রয়োজন, যাতে বেতন কাঠামো আরও সহজ ও বাস্তবসম্মত হয়।
জাতীয় বেতন কমিশনের দাবি, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ইতিমধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনের লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কমিশনের লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সুপারিশ প্রস্তুত করা।
কমিশন সূত্র আরো জানায়, আজকের পূর্ণ সভায় বাকি বিষয়গুলোতেও সদস্যরা ঐকমত্যে পৌঁছনোর চেষ্টা করবেন। সভা শেষে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত সময়সূচিও নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে কমিশন জানিয়েছিল, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যেই সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য হলে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page