বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর উড়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। নিহত সোহান একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি লন্ডভন্ড অবস্থায় দেখতে পান। ঘর থেকে কিছুটা দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page