শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

রামপাল কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জাতীয় গ্রিডে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করেছে। গত মাসে ৬৪০মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্র। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১১.৫ শতাংশ, দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয় ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট।

বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক  আনোয়ারুল আজিম।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্য আগের মাসেও ছিল, যা কেন্দ্রটির নিয়মিত ও স্থিতিশীল উৎপাদন সক্ষমতা প্রমাণ করে। বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা সরবরাহ ব্যবস্থা এখন অনেক শক্তিশালী। গত দুই মাসে প্রায় ৮ লাখ মেট্রিকটন কয়লা খালাস করা হয়েছে।

বর্তমানে প্রায় ২ লাখ টন কয়লা মজুত আছে।
আশা করা যায় আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পে আমদানিকৃত কয়লা ব্যবহার করা হয় এবং আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন বেশি হয় ও দূষণ কম হয়।

পরিবেশ সুরক্ষার জন্য এখানে রয়েছে—ফ্লু-গ্যাসডি-সালফারাইজেশন, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উঁচুচিমনি, ক্লোজড-সাইকেলকুলিং ব্যবস্থা, জিরো লিকুইডডিস চার্জ সিস্টেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page