বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 

শ্রাবণ আহমেদ, এর রিপোর্ট:

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলো-১। তান জিয়ান (TAN JIAN) ২। উ জুন (WU JUN) ও ৩। ডং হংওয়েই (DONG HONGWEI)।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেফতার করে। পরবর্তীতে একই তারিখ আনুমানিক ০৫:৩০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা দামি ব্রান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। এই চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীরাও জড়িত রয়েছে। তাদেরও সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page