বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দাড়ানো ট্রাকের সাথে সেন্টমার্টিন বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পৌরসভা বাজারের উত্তর প্রান্ত বাইপাস এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম মুখি বিলাসবহুল যাত্রী বাস (ভিআইপি) ‘সেন্টমার্টিন’ পরিবহন সড়কের পাশে দন্ডায়মান একটি গাছ বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ ঘটালে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এবং ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে।
সূত্র জানায়- ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত ট্রাকের সাথে পিছন থেকে প্রচন্ডভাবে ধাক্কা লাগিয়ে বাসটিকে দুর্ঘটনায় পতিত করে। এতে বাসের মধ্যে থাকা যাত্রীরা সবাই কমবেশি আহত হন। তবে, ঘটনাস্থলে নিহত হন নৌবাহিনীর সদস্য নাফিজ আহমেদ অয়ন (৩২), ছাবিতুন নাহার (২৬) এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত নাফিজ আহমেদ অয়ন এর গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকায়। এবং ছাবিতুন নাহার চট্টগ্রাম শহরের চাঁদগাও থানাধীন রিয়াজ উদ্দিন সড়কের আলী কন্ট্রাক্টরের বাড়ির হেলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ২ টা পর্যন্ত উদ্ধার কার্য চালান বলে সূত্র জানিয়েছে।
এই রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (শুক্রবার সকাল সোয়া ১১ টা) পর্যন্ত স্থানীয় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ছিলো। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। নাম-পরিচয়হীন আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫/৬জনের অবস্থা ও সংকটাপন্ন বলে সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page