রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি: কার্যক্রমে অচলাবস্থা চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন: আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য মাঠে সুন্দরগঞ্জে ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি হলে শাকিব প্রিন্সিপাল: চিত্রনায়িকা বুবলী কারাদণ্ডের বদলে জরিমানার বিধান : ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি জরুরি সভায় যোগ দিতে পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি হলে শাকিব প্রিন্সিপাল: চিত্রনায়িকা বুবলী

দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জনের মাঝেই  রাজধানীর একটি শোরুম উদ্বোধনে এসে শাকিব খানকে নিয়ে এক অভিনব মন্তব্য করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টারকে তিনি চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন।

শাকিব খানের প্রশংসা করতে গিয়ে বুবলী বলেন, “শাকিব খানের সিনেমা মানেই ধামাকা। এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন। আমি সব সময় বলি, আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, তাহলে শাকিব খান সেখানের প্রিন্সিপাল।” তিনি আরও যোগ করেন, শাকিব তাদের ‘প্রিন্স’ এবং তার আসন্ন সিনেমা ‘প্রিন্স’ও হিট হবে বলে তিনি আশাবাদী। ব্যাটে-বলে মিললে ফের জুটিতে দেখা যাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

ব্যক্তিগত জীবন ও মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি কথা বলবেন। তবে ভালোবাসা দিবস প্রসঙ্গে বুবলীর ভাষ্য, “আমার কাছে ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস, আস্থা, স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ।” শাকিবের দেওয়া সেরা উপহার হিসেবে তিনি টাকা বা গহনা নয়, বরং তাদের দীর্ঘদিনের সম্পর্ক, পরিবার এবং সুন্দর স্মৃতিগুলোকেই এগিয়ে রাখেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরাসরি কিছু না বললেও বুবলী প্রত্যাশা করেন, যে সরকারই আসুক, শিল্পীরা যেন নিরাপদে কাজ করতে পারেন এবং নারী-পুরুষ বৈষম্য না থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page