শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : চিত্রনায়িকা অপু বিশ্বাস

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন।

শাকিবের প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘একদমই না। আসলে এটা বলা বা প্রশ্ন করাটাই ভুল। একদমই না। উনি আমাদের অনেক বড়মাপের একজন অভিনেতা। উনাকে সম্মান এবং উনার অবস্থানটা অনেক উর্ধ্বে। আমি বলব চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক।’

ট্রল ও ভাইরাল হওয়ার পেছনের কারণ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হওয়া ট্রল প্রসঙ্গে অপুর ভাষ্য, ‘যারা অনেক বড় মাপের মানুষ, তাদেরকে নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়।
তাদের ড্রেস বিকৃতি করে, চেহারা বিকৃতি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। যাদের ফেস বেশি পরিচিতি, তাদেরকে নিয়ে কনটেন্ট তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমাকে করে।’

নিজের সরলতা নিয়ে অপু বিশ্বাসের দাবি, ‘মিথ্যা তো বলতে জানি না, তাই যা বলি আমার মনে হয় ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন, প্রায় মানুষই জানেন অপু বিশ্বাস অনেক সহজ-সরল এবং খোলাখাতা। যখন যেটা আমার কাছে বার্তা আসে আমি আপনাদের বলে দেই। কে কোত্থেকে কী শিখেছে বা না শিখেছে, এ তো আমার জানার বিষয় নয়।’

ফিতা কাটা বা শোরুম উদ্বোধন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই তো সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে, তারা কিন্তু আসলে এনগেজ করে। একটা ওপেনিংয়ের মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page