বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি চট্টগ্রামের অধিকাংশ পরিক্ষা কেন্দ্রে মোমবাতির আলোয় পরিক্ষ অনুষ্ঠিত মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, কিশোরগঞ্জে ওসি-সাংবাদিকসহ আহত ৩০ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক , শ্রীপুরে জমি দখল ও ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে ভাড়া আদায়ের অভিযোগ শ্রীপুরের বরমী কাশিজুলী এলাকায় ধর্ষণের মিথ্যা অভিযোগ সাজিয়ে টাকা আদায়ের অভিযোগ। গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত, আহত ১

ইরানি হামলার মধ্যে তেল উৎপাদন নিয়ে যে ঘোষণা দিল কুয়েত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার মুখে পড়েছে কুয়েত। পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটি সতর্কতামূলকভাবে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

কুয়েতের সামরিক বাহিনী রবিবার (৮ মার্চ) জানিয়েছে, দেশটির আকাশসীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করছে।
তারা আরো জানায়, শহরের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেগুলো মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই হামলা প্রতিহত করার সময় হয়েছে।

কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে।

এদিকে কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের ড্রোনের একটি ঢেউ প্রতিহত করা হয়েছে।
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকও একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংস্থাটি এই হামলাকে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা’ হিসেবে বর্ণনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page