এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের প্রায় সর্বোত্র চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে অন্যান্য দিনের কথা আপাত: বাদ দিলে ও ২৮ এপ্রিল (মঙ্গলবার) মোমবাতির আলোয় পরিক্ষা দিতে হয়েছে পরিক্ষার্থীদের।
দায়িত্বরত:দের চরম দায়িত্ব হীনতার কারণে পরিক্ষার্থীদের লিখতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিদ্যুৎহীন অন্ধকার ঘুচানোর জন্য অন্তত: পরিক্ষার সময় জেনারেটর এর ব্যবস্থা রাখার দরকার হলে ও তাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দায়িত্বরতরা। এতে পরিক্ষার্থী সহ তাদের অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করছেন।
সূত্র মতে, গত কয়েকদিন যাবত চট্টগ্রামের প্রত্যেকটি এলাকায় লাগামহীন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিদ্যুৎয়ের এমন তীর লোডশেডিং পরিকল্পিত কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সবার।