বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

শ্রীপুরে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মায়ের মৃত্যু

মো: আব্দুল বাতেন বাচ্চু,গাজীপুর :

শ্রীপুরে ডেলিভারির পর এক প্রসূতির মায়ের মৃত্যুকে কেন্দ্র করে মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার (২৫) শ্রীপুর উপজেলার হেড়াপটকা গ্রামের বাসিন্দা এবং মো. মানিক মিয়ার স্ত্রী। তার বাবার নাম আব্দুর রশিদ, বাড়ি উজিলাব গ্রামে। নিহত রুমা আক্তারের একটি ১০ বছর বয়সী ছেলে রয়েছে।

নিহত রুমা আকতারের চাচী মোসলিমা আকতার জানান, গতকাল সকাল ১১টার দিকে রুমা আক্তারকে ডেলিভারির জন্য মাওনা চৌরাস্তার লাইভ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। তবে আজ ভোরে সেহরি খাওয়ার পর হঠাৎ করে তার পেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরিস্থিতি খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

এ খবর ছড়িয়ে পড়লে সকাল ৭টার দিকে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে লাইফ কেয়ার হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় হাসপাতালের ভেতরে থাকা ফার্মেসি, অপারেশন থিয়েটার ও রিসিপশনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর করা হয়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাসপাতালের মালিক জানিয়েছেন

বর্তমানে হাসপাতালের সামনে শত শত মানুষ জড়ো হয়েছে। স্বজনরা অ্যাম্বুলেন্সে মরদেহ রেখে বিক্ষোভ করছেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে সরে গেছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page